এম ডি হোসেন চৌধুরী
বড়লেখা, মৌলভীবাজার
পরামর্শ: আপনার সমস্যাটি নিরাময়যোগ্যঅসুস্থতা। এটি ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। তবে অসুখের তীব্রতা বেশিহলে ও দীর্ঘস্থায়ী হলে—ওষুধ চিকিৎসা কার্যকর না হলে, অপারেশন প্রয়োজন। Primary bladder neek obstruction-এর একটি অন্যতম জটিলতা হচ্ছে—ধীরগতিতে কিডনির কাজ করার ক্ষমতা কমে যাওয়া বা ধীরগতি কিডনি বিকলতা দেখা দেওয়া। এটি জটিলতা থেকে রক্ষা পেতে প্রয়োজনে অপারেশন জরুরি। আপনি অবিবাহিত বিধায়এই অপারেশন এখনই না করে ওষুধের চিকিৎসায় থাকা প্রয়োজন। নিয়মিত বা নির্দিষ্ট সময় পর পর চিকিৎসকের (ইউরোলজিস্টের) পরামর্শনেওয়া প্রয়োজন। urethrocystos copy-র কথা আপনি বলেছেন—এটি এ ক্ষেত্রে কখনো কখনো করা প্রয়োজন হয়। আপনার ইউরোলজিস্ট প্রয়োজন মনে করলে এটি করার পরামর্শদেবেন। এর সঙ্গে একটি কথা উল্লেখ করতে চাই, এই অসুস্থতায় যেহেতু আপনি ভুগছেন, দীর্ঘদিন ওষুধের চিকিৎসা চালিয়ে যেতে থাকুন আর দ্রুত আপনি সন্তান নিন ও পরিবার সম্পূর্ণ করুন।
পরামর্শ দিয়েছেন
কাজীরফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো


4:19 AM
মমরানী
